আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে দু’টি পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজেরীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গত ১২ বছর ধরে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর মধ্যে নাইজার ও সোকোতা প্রদেশে হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা ও অপহরণ করে বন্দুকধারীরা।

এসব সন্ত্রাসীরা নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। মুক্তিপণ আদায়ের জন্য শত শত স্কুল শিক্ষার্থী ও পর্যটকদের অপহরণের জন্য তারা কুখ্যাত।

আলজাজিরা আরও জানায়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি এলাকায় হামলার মাত্র ৪৮ ঘণ্টা পরই ফের ওই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। আগের ওই হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছিলেন।

এদিকে, নাইজেরিয়ার নাইজার প্রদেশের মুয়া এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীদের চালানো হামলায় ১৪ জন নিহত হয়েছেন। মুয়া লোকাল গভর্নমেন্ট এরিয়া (এলজিএ)-তে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ৭ নারীকেও অপহরণ করে।

মুয়া এলজিএ’র চেয়ারম্যান গারবা মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার রাত ২টার দিকে সশস্ত্র ডাকাতরা লোকাল গভর্নমেন্ট এরিয় ‘র একটি আবাসিক এলাকায় হামলা চালায়। এসময় তারা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং মানুষকে তাদের ঘরের ভেতরেই পুড়িয়ে হত্যা করে। এসময় সন্ত্রাসীরা বাইরে দাঁড়িয়ে ছিল। আগুন থেকে বাঁচতে যেসব মানুষ পালানোর চেষ্টা করেন, তাদেরকে ধরে গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা।’

গারবা মোহাম্মদ আরও জানান, জঘন্য এই হামলার পর সন্ত্রাসীরা পার্শ্ববর্তী আরও দু’টি আবাসিক এলাকায় হামলা চালায়। এসময় সেখানে তারা আরও ১৮ জন বাসিন্দাকে হত্যা করে।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মতে, সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএস (ইসলামিক স্টেট) পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা