সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ২০ জেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ জন মৎস্যজীবী নিহত হয়েছেন।

আরও পড়ুন: অভিবাসন রোধে সেনা মোতায়েন

শুক্রবার (২৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স বলছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালানোর পর অন্তত ২০ জেলে নিহত হয়েছে।

নাইজেরিয়া তার উত্তর-পূর্বে গত ১৬ বছর ধরে সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলা করছে। প্রাথমিকভাবে বোকো হারাম এবং এর শাখা আইএসডব্লিউএপি’র মাধ্যমে চালিত এই সংঘাত দেশটিতে ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে, যার মধ্যে ব্যাপক বাস্তুচ্যুতি এবং মানবিক সংকটও রয়েছে।

প্রসঙ্গত, বোকো হারাম ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংস্করণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

জাতিসংঘের মতে, উত্তর-পূর্বাঞ্চলে এই সংঘাতে প্রায় ৩৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা