আন্তর্জাতিক

সুখবর দিলো আফগান সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী আবদুস সালাম হানাফি বলেছেন, জনগণের সমস্যা সমাধানে সাহায্য করার জন্য সরকার তার কর্মচারীদের বেতন পরিশোধ করবে।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

আবদুস সালাম হানাফি বলেন, শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার উন্নয়ন কর্মসূচি পুনরায় চালুর পরিকল্পনা করছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, কিছু উন্নয়ন কর্মসূচি আবার চালু হয়েছে। আর সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা কাস্টমসের কার্যক্রম চলবে।

অর্থ মন্ত্রণালয়ের এক সভায় হানাফি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে আটকে রাখা আফগানিস্তানের সম্পদ ফেরত দেওয়ার আহ্বান জানান।

হানাফি বলেন, আফগানিস্তানের সম্পদ জব্দের যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার উজবেকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বড় ধরনের প্রকল্প চালু এবং তহবিল স্থানান্তরে সমস্যা সমাধানের চেষ্টা করছে।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এর মধ্যে ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী। এর পর তারা সরকার গঠন করে দেশটি। যদিও নতুন সরকারকে কোনো দেশ এখনও স্বীকৃতি দেয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা