নিহত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়ার একটি গ্রামীন মাছবাজারে বোমা হামলায় অন্তত ৬২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দাবান মাসারা গ্রামে ভয়াবহ এ হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। তবে এই হামলার কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। যদিও ওই গ্রামের মানুষের দাবি, সামরিক নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরায় এই হামলা চালানো হয়েছে।

রয়টার্স ‘র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জানা গেছে, দাবান মাসারা গ্রামাবাসীর একটি উল্লেখযোগ্য অংশ মৎসজীবী। গ্রামের নিকটবর্তী শাদ হ্রদে মাছ ধরাই তাদের প্রধান জীবিকা। সেখানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক টেস্ট ওয়েস্ট আফ্রিকা প্রভি (আইএসডব্লিউএপি) হ্রদ ও তার আশপাশের এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে। অর্থের বিনিময়ে ওই হ্রদ থেকে স্থানীয়দের মাছ ধরার অনুমতি দিয়েছিল এই জঙ্গিগোষ্ঠী। তবে আইএসডব্লিউএফপি’র অর্থ সংগ্রহ বন্ধ করতে ওই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির সামরিক বাহিনী।

নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরা অব্যাহত রেখেছিলো দাবান মাসারা গ্রামের মানুষেরা। নাম প্রকাশ না করার শর্তে ওই বাসিন্দা রয়টার্সকে জানান, হামলায় যারা নিহত হয়েছেন, তারা একেবারেই সাধারণ মানুষ। তা একমাত্র ভুল ছিলো- নিরাপত্তা বাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে হ্রদে মাছ শিকার করা।

উল্লেখ্য, গত ১২ বছর ধরে নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা