আন্তর্জাতিক

ইকুয়েডরে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের গুয়ায়েকুইল শহরে একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘাতের ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

জানা গেছে, সংঘাতে সবমিলিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। এদের মধ্যে পাঁচজন ছুরিকাঘাতে এবং অন্যরা গুলিতে মারা গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

দেশটির ইতিহাসে কারাগারে এমন সংঘর্ষের ঘটনা আগে কখনও ঘটেনি। কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেখানে পুলিশের ৪০০ সদস্য যোগ দেন।

সংঘর্ষের এক পর্যায়ে বন্দিরা গ্রেনেড ছুড়েছে বলে জানিয়েছেন পুলিশ কমান্ডার ফুসতো বুনানো।

ইকুয়েডরের প্রিজন সার্ভিস ডিপার্টমেন্টের পরিচালক বলিভার গার্জন বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর আবারও সংঘর্ষ, গোলাগুলি ও গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে। আমরা ভেতরে প্রবেশ করেছি।

দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপের কয়েদিদের মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে। এসব কয়েদিদের সঙ্গে মেক্সিকোর বিভিন্ন মাদক ব্যবসায়ী গ্যাংয়ের যোগাযোগ রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে একটি কারাগারে সংঘর্ষে ৭৯ জন বন্দি নিহত হন।

গুয়ায়েকুইল ইকুয়েডরের প্রধান বন্দর নগর। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের ক্ষেত্রে এই বন্দরটি একটি বড় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা