আন্তর্জাতিক

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীর ও জেরুজালেমে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজন নারী। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পশ্চিম তীরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেনিনের আল সিলাহ আল হারিথিয়া গ্রামে ২২ বছর বয়সী আলা নাসের মোহাম্মদ জায়ুদ ইসরায়েল বাহিনীর গুলিতে নিহত হন। অপরদিকে জেনিনের দক্ষিণের কাবাতিয়া গ্রামে নিহত হন ইসরা খুজাইমা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জায়ুদের গায়ে চারটি বুলেট বিদ্ধ হয়েছে। দু'টি তার বুকে লেগেছে, একটি তার ঘাড়ে এবং অন্যটি তার ডান উরুতে আঘাত করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার রাতে বুরকিন গ্রামের কাছে গুলিবিদ্ধ হন জায়ুদ। সে সময় ডজনখানেক সামরিক জিপে করে এসে ওই এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় বহু মানুষকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, খুব কাছ থেকে তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের জিপ গাড়ি দিয়ে জায়ুদকে ঘিরে রাখা হয়। তারা অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেয়নি। যখন তারা নিশ্চিত হয় যে, সে মারা গেছে তখন অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়।

ওই এলাকায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত দ্বিতীয় ফিলিস্তিনি হলেন ৩০ বছর বয়সী ইসরা খুজাইমা। তাকে বৃহস্পতিবার রাতে গুলি করে হত্যা হরা হয়। তিনি তিন সন্তানের মা। তার বাড়ি ছিল জেনিনের দক্ষিণের কাবাতিয়া গ্রামে। ইসরায়েলি বাহিনীর দাবি, খুজাইমা ছুরি নিয়ে এক কর্মকর্তাকে আঘাত করার চেষ্টা করেন। সে কারণে তাকে গুলি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা