আন্তর্জাতিক

ডায়ানার ফ্লাটের সামনে ‘নীল ফলক’

সান নিউজ ডেস্ক: ‘নীল ফলক’ লাগিয়ে সম্মাননা প্রদর্শন করা হয়েছে প্রয়াত প্রিন্সেস ডায়ানার পশ্চিম লন্ডনের ফ্ল্যাটের সামনের দেয়ালে। ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স চার্লসের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে কয়েক বছর তিনি এ ফ্ল্যাটে থেকেছিলেন।

ডায়ানার সম্মাননার ওই নীল ফলকে লেখা আছে, ‘লেডি ডায়ানা স্পেনসার, লেটার প্রিন্স অব ওয়েলস- ১৯৬১ থেকে ১৯৯৭ (ডায়ানার পুরো জীবনকাল)’। এর পরই তিনি কতোদিন এ ফ্ল্যাটে থেকেছেন তা উল্লেখ করা হয়েছে।

নীল ফলকে লেখা আছে, ডায়ানা ১৯৭৯ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত এ ফ্ল্যাটে বসবাস করেছিলেন।

প্রয়াত প্রিন্সেস ডায়ানার পশ্চিম লন্ডনের ফ্ল্যাটের সামনের দেয়ালে ‘নীল ফলক’। ছবি: এনডিটিভি

১৯৯৭ সালে মাত্র ৩৬ বছর বয়সে পেরিসে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা। ফ্ল্যাটটিতে ভার্জিনিয়া ক্লার্কসহ তিন বান্ধবীর সঙ্গে বসবাস করতেন তিনি। ব্রিটেনের স্থানীয় সময় বুধবার এ ফলক উদ্বোধন করা হয়।

ব্রিটেনে সর্বসাধারণকে বাড়ি বা বাসার সামনে ‘নীল ফলক’ লাগাতে দেখা যায় না। বিশেষ ব্যক্তির ক্ষেত্রে সম্মান দেখাতে এ ফলক ব্যবহার করা হয়।

ডায়ানার সঙ্গে কাটানো সেসব দিনের কথা স্মরণ করেন ভার্জিনিয়া ক্লার্ক। তিনি বলেন, ‘আমাদের সবার জন্য সেই দিনগুলো ছিল সুখের এবং ফ্ল্যাটটি সব সময়ই হাসিখুশিতে পূর্ণ থাকতো।’

সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা