আন্তর্জাতিক

জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এনইউজির প্রেসিডেন্ট দুয়া লাশি লা ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট বলেন, দেশের প্রতিটি নাগরিককে সামরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। তারই প্রেক্ষিতে তিনি দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ’ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি আরও বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা করছে।

এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে তারা। আর এ জান্তা সরকারের বিরুদ্ধেই বিদ্রোহের ডাক দিলেন এনইউজির প্রেসিডেন্ট।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা