আন্তর্জাতিক

চাহিদা মেটাতে ব্যর্থ, স্ত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অতিরিক্ত চাহিদা ও অত্যাচার সহ্য করতে না পেরেই স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যাংক কর্মকর্তা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ বলছে, রোববার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত বিপ্লব মোটরসাইকেল চালিয়ে কাঁকসা থানায় আসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন। পুলিশ তখন তার বাড়িতে গিয়ে দেখে, মেঝেতে পড়ে আছে বিপ্লবের স্ত্রীর মরদেহ।

পুলিশ জানায়, ওই নারীর নাম ঈপ্সা প্রিয়দর্শিনী (২৫)।

বিপ্লব পুলিশকে জানিয়েছে, ২০১৯ সালে তিনি ঈপ্সাকে বিয়ে করেন। তারা ওড়িশার কটকের বাসিন্দা। তবে কাঁসকায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিনও তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে ঈপ্সাকে হত্যা করেন বিপ্লব।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অত্যাচার সহ্য করতে না পেরেই স্ত্রীকে হত্যা করেছেন বলে পুলিশকে জানায় ওই ব্যাংক কর্মকর্তা। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা