আন্তর্জাতিক

ভারত সরকারের বিরুদ্ধে মামলার হুমকি আদালতের

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করতে পারে দেশটির সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রমন।

সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি এন ভি রমন বলেন, সরকারের সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা আদালতের নেই। ভারতের বেশ কিছু ট্রাইব্যুনালে প্রচুর শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ পূরণে সরকারের দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি এন ভি রমন বলেন, সরকারের বিচার ব্যবস্থার প্রতি কোনো শ্রদ্ধা নেই। তোমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কর্মকাণ্ডে ফের অসন্তোষ প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত।

সলিসিটার জেনারেল আদালতকে জানান, সরকার আদালতের সঙ্গে সংঘাতে যেতে চায় না। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, আমরাও সংঘাতে যাচ্ছি না। তবে আমরা হতাশ।

আদালতকে তুষার মেহতা জানান, দু’মাসের মধ্যেই অর্থমন্ত্রী ট্রাইব্যুনালের নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানিয়েছেন। এতে ডিভিশন বেঞ্চের ক্ষোভ আরও বাড়ে। আদালত স্মরণ করিয়ে দেন দু বছর ধরেই তাঁরা একই কথা শুনে আসছেন। তাই সাত দিন সময় বেঁধে দেন তাঁরা।

বিচারপতি রাওয়ের মতে, সরকার ট্রাইব্যুনালের সদস্যদের নিয়োগ না করে সংশ্লিষ্ট আইনকেই দুর্বল করে দিচ্ছে। বিচারপতি চন্দ্রচূড়ও সলিসিটার জেনারেলকে সরকারি কাজকর্মে নিজেদের হতাশার কথা বলেন।

প্রধান বিচারপতি জানিয়েছেন, ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইন জিইয়ে রেখে নিয়োগ পরীক্ষা দ্রুত শেষ করুন, অথবা আমরা বন্ধ করে দিই সমস্ত ট্রাইব্যুনাল। নতুবা আমরাই নিয়োগ করব। তিনটের একটাও না হলে আদালত আপনাদের (সরকার) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা