আন্তর্জাতিক

দুই শর্তে তালেবানের সঙ্গে থাকতে রাজি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করার ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থানের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তিনি বলেন, ‘ভবিষ্যৎ আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখলে ও সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তার সঙ্গে আমরা কাজ করতে পারি এবং সরকারকে স্বীকৃতি দিতে পারি।’ তিনি বলেন, তালেবান তাদের দেশের জনগণ- নির্দিষ্ট করে বললে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।

দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা। তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে তালেবান সরকারের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ চায় বলে জানিয়েছে চীন। এছাড়া রাশিয়া, ইরান এবং পাকিস্তানও তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা