আন্তর্জাতিক

আফগানিস্তানে মাত্র একটি স্বার্থ ছিল: বাইডেন

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন নিয়ে বহু ভুল ধারণা রয়েছে। এই ধারণা দুই দশক ধরে চলমান।

তিনি বলেন, আফগানিস্তানে জাতি গঠনের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের কখনোই ছিল না। যুক্তরাষ্ট্রের একমাত্র জাতীয় স্বার্থ আজও রয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের ওপর সন্ত্রাসী হামলা রোধ করা।

সোমবার (১৬ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের পরিস্থিতি ‘দ্রুত বিকশিত হচ্ছে’। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা দল পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, আমি মনে করিয়ে দিতে চাই, আমরা কীভাবে এখানে এসেছি, আফগানিস্তানে আমেরিকার স্বার্থ কী। যে দুই দশক আগে আফগানিস্তানে মার্কিন মিশন শুরু হয়েছে, সেটা কখনোই জাতি গঠনের উদ্দেশে ছিল না। আল কায়দার ঘাঁটি থেকে আমাদের ওপর হামলা করা হয়েছিল। আমরা আল কায়েদা এবং আফগানিস্তানকে মারাত্মকভাবে হেয় করেছি। আমরা কখনো ওসামা বিন লাদেনের খোঁজ ছাড়িনি। আমরা তাকে পেয়েছি। হোক সেটা এক দশক আগের কথা।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাবাহিনী। ২০ বছর পর গত এপ্রিলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন বাইডেন। মে থেকে আফগানিস্তান দখলে অভিযানে নামে তালেবান। ৩৪টি প্রদেশের মধ্যে ২৮টির দখল নিতে সক্ষম হ তারা। রোববার (১৫ আগস্ট) কাবুলও দখল করেছে তালেবান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা