কাবুল বিমানবন্দর। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

হুমকির মুখেই কাবুলে ভারতের বিমান

সাননিউজ ডেস্ক: ভারত তাদের সেনাদের আফগানিস্তানে পাঠালে তার ফলাফল খুবই ভয়ানক হবে বলে আগেই সতর্ক করেছে তালেবান। এদিকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে নিজের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে চাচ্ছে ভারত। দেশটি এরইমধ্যে একটি উড়োজাহাজ কাবুল বিমানবন্দরে দাঁড় করিয়েছে। কিন্তু বিমানবন্দরের বিশৃঙ্খলার কারণে এই কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাদের ওখানে দুই শতাধিক ভারতীয় আটকা পড়েছেন। তাদের দেশে ফেরাতে সবোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা।

সোমবার (১৬ আগস্ট) সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, কাবুল দূতাবাসে আটকেপড়া কর্মীদের ফেরানোর উপায় খুঁজতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেশটির মন্ত্রিপরিষদ সচিব আলোচনা চালিয়ে যাচ্ছেন। দুই-তিনদিন ধরে তালেবান কাবুলে প্রবেশের আগেই বিভিন্ন দেশের দূতাবাসগুলো তড়িঘড়ি করে কর্মীদের ফেরানোর উদ্যোগ নেয়। কিন্তু এতে ভারত পিছিয়ে পড়ে। কেন তারা পিছিয়ে পড়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে, তালেবান বরাবরই ভারতকে বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে দেখে থাকে। তাই কোনও ঝুঁকি নিতে চাচ্ছে না ভারত। সাময়িকভাবে হলেও কর্মীদের দ্রুত ফেরানোর প্রক্রিয়া চলবে। সরকারি সূত্র বলছে, ভারতীয়দের ফেরানোর জন্য তাদের বিকল্প পরিকল্পনা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা