আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়তে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর চীন বলেছে, তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালেবানের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, স্বাধীনভাবে নিজেদের ভাগ্য নির্ধারণে আফগান জনগণের অধিকারকে সম্মান জানায় চীন। তারা আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখতে ইচ্ছুক।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময় থেকেই তালেবানদের সাথে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে বেইজিং। যা দেশজুড়ে কট্টরপন্থী এই বিদ্রোহীগোষ্ঠীর অগ্রযাত্রা উৎসাহিত করেছে।

দেশজুড়ে একের পর এক প্রাদেশিক শহর দখলের পর রোববার রাজধানী কাবুলে প্রবেশ করেছে তালেবান। তালেবানের আগ্রাসী অভিযানের মুখে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যসহ দেশ ছেড়ে তাজিকিস্তানে গেছেন।

সেখান থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে গনি বলেছেন, রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন।

চীনের সঙ্গে আফগানিস্তানের ৭৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। বেইজিং দীর্ঘদিন ধরে আশঙ্কা করে আসছে যে, জিনজিয়াংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে পারে আফগানিস্তান।

কিন্তু গত ২৮ জুলাই চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে তালেবানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইসলামপন্থি এই গোষ্ঠী শক্তিশালী হিসেবে হাজির হওয়ায় ওয়াং ই বলেছেন, আফগানিস্তান একটি মধ্যপন্থি ইসলামি নীতি গ্রহণ করবে বলে তিনি আশা করেন।

সেই সময় তালেবানের প্রতিনিধিরা চীনকে আশ্বস্ত করে জানায়, আফগানিস্তানকে সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। জবাবে, যুদ্ধ-পরবর্তী আফগানিস্তান পুনর্গঠনে অর্থনৈতিক সহায়তা এবং বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় চীন।

সোমবার চীন বলেছে, তারা আফগানিস্তানের সাথে সম্পর্ক গভীর করার সুযোগকে স্বাগত জানায়; যে দেশটি প্রজন্মের পর প্রজন্ম ধরে শক্তিধর দেশগুলোর কাছে তার ভূ-কৌশলগত গুরুত্বের জন্য আকর্ষণের কেন্দ্রে ছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, তালেবানরা বারবার চীনের সাথে সুসম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং উন্নয়নে চীনের অংশগ্রহণের অপেক্ষায় আছে তালেবান।

তিনি বলেন, আমরা এটাকে স্বাগত জানাই। চীন আফগান জনগণের ভাগ্য নির্ধারণের অধিকারকে সম্মান করে এবং আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক।

শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর এবং উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইসলামি সরকার প্রতিষ্ঠার আলোচনার প্রতিশ্রুতি রক্ষা এবং আফগান ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন হুয়া চুনইং।

তিনি বলেছেন, কাবুলে চীনের দূতাবাস এখন চালু আছে। যদিও আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কয়েক মাস আগে থেকেই নাগরিকদের দেশে ফেরাতে শুরু করে চীন।

সূত্র: এএফপি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা