আন্তর্জাতিক

উজবেকিস্তানে আফগান বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: আফগান সামরিক বাহিনীর একটি বিমান পাশের দেশ উজবেকিস্তানে বিধ্বস্ত হয়েছে। দেশটির একটি সংবাদমাধ্যম সোমবার ছবি ও সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে আফগানিস্তানের সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে।

গতকাল রোববার আফগান সরকারের পতন হয়েছে। দেশত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

তিনি তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে জানায় রয়টার্স। তবে পরে জানা যায় তিনি ওমানে চলে গেছেন। এদিকে কাবুল দখলের পর রাষ্ট্রক্ষমতায় আরোহণ করার জন্য অপেক্ষা করছে তালেবান।

রোববার গভীর রাতে আফগানিস্তান সংলগ্ন উজবেকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সারক্সান্ডারি প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। উজবেক ওই সংবাদমাধ্যমটি বিমানবাহিনীর ইউনিফর্ম পরিহিত একজন ব্যক্তির কাছে উপস্থিত চিকিৎসকদের ছবি প্রকাশ করেছে।

উজবেক সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে তাদেরকে একটি সূত্র বলেছে, বিমানে থাকা দুজন আফগান সামরিক সদস্য বিমানটি বিধ্বস্ত হওয়ার পর প্রাদেশিক রাজধানী শহর তেরমেজের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রুশ বার্তা সংস্থা তাস উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, তারা ওই দুর্ঘটনার বিষয়ে জানার পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে উজবেক কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে তালেবানের দাপট বাড়ার পর অনেকে উজবেকিস্তানে পালিয়ে গেছেন। গতকাল রোববার উজবেকিস্তান সরকার জানিয়েছে, তারা ৮৪ জন আফগান সেনাকে আটক করেছে; যারা সীমান্ত পার হয়ে ঢোকার পর চিকিৎসা সহায়তা চাচ্ছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা