আন্তর্জাতিক

কাবুলে দূতাবাস বন্ধ করবে না চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান দখল নেয় তালেবান। এর পরেই রাজধানী কাবুল থেকে নিজেদের লোকজনকে দ্রুতগতিতে সরিয়ে নিতে কাজ করছে জোট দেশগুলো।

কিন্তু এই পরিস্থিতিতে ভিন্ন পথে হাঁটছে চীন এবং রাশিয়া। তারা ইঙ্গিত দিয়েছে যে, তাদের দূতাবাস বন্ধ করে দেয়ার কোনো পরিকল্পনা নেই।

যুক্তরাষ্ট্র এবং এর সহযোগী দেশগুলোর কূটনৈতিক এবং কর্মীদের সরিয়ে নিতে কাবুল বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ হাতে নিয়েছে মার্কিন সৈন্যরা। তারা এয়ার ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতে শুরু করেছে।

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর যারা রাজধানী থেকে থেকে পালাতে চাইছেন, তাদের দূরে সরিয়ে রাখতে বিমানবন্দরের রানওয়েতে কাঁটাতারের বেড়াও দিয়েছে মার্কিন সৈন্যরা।

বাণিজ্যিক বিমান চলাচল বেশিরভাগ স্থগিত রয়েছে। ফলে হাজার হাজার বেসামরিক আফগান ও বিদেশি নাগরিক বিমানবন্দরে আটকা পড়েছেন।

এদিকে, কাবুলের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে চীন। তারা পরিস্থিতির বিষয়ে সতর্ক করে লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। তবে তারা তাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সচেতন রয়েছে বলেও জানানো হয়।

অপরদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে যে, কাবুল থেকে লোকজনকে সরিয়ে আনার বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।

গত জুলাইয়ের শেষ দিকে চীনে সফর করেন তালেবানের প্রতিনিধিরা। সে সময় তারা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাত করেন। সে সময় ওই বৈঠকে রাজনৈতিক শক্তি হিসেবে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা