আন্তর্জাতিক

ইসরাইলকে লেবাননের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জোসেফ আউন। তিনি বলেছেন, লেবাননের সেনারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ কাউকে নিতে দেবে না। দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না।

শুক্রবার (৩০ জুলাই) লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জোসেফ আউন বলেন, সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের তৎপরতার ওপর আমরা নজর রেখে চলেছি। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরাইলি সেনাদের তৎপরতা বেড়েছে এবং নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।

জেনারেল আউন আরো বলেন, লেবাননের সামরিক বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সতর্ক থাকবে এবং তারা দেশের নিরাপত্তা রক্ষার মেরুদণ্ড। তিনি বলেন, আমরা আমাদের শপথের প্রতি বিশ্বাসী থাকব তাতে পথ যতই বিপদসংকুল হোক কিংবা চ্যালেঞ্জ যত বড় হোক। দেশের সামরিক বাহিনীকে রক্ষা করা এবং তাদেরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার প্রচেষ্টা অতীতে আমাদের কাছে অগ্রাধিকার পেয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লেবানন ২০০০ ও ২০০৬ সালে দুইবার যুদ্ধ করেছে। ইসরাইলের সঙ্গে ২০০৬ সালে ৩৩ দিনের যে যুদ্ধ হয় তাতে প্রধানত দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অংশ নেয় এবং তাদের প্রতিরোধমূলক যুদ্ধের মুখে ইজরাইল জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়।

লেবাননে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের পর ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয় এবং দিন দিন এই সংগঠন দেশটির শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। হিজবুল্লার সাথে ইসরাইল যে দুটি যুদ্ধে লিপ্ত হয়েছে তার দুটিতেই তেল আবিব বিপর্যয়ের মুখে পড়ে।

সান নিউজ/এমএম
Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা