আন্তর্জাতিক

তুরস্কের দাবানল নেভাতে সহযোগিতায় প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ ও পশ্চিম উপকূলজুড়ে গত তিন দিন ধরে যে দাবানল জ্বলছে তা নেভাতে সহযোগিতা করতে চান বলে জানিয়েছেন ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার (৩০ জুলাই) ওই দাবানলে জানমালের ক্ষয়ক্ষতিতে তুরস্কের সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং এ প্রস্তুতি ঘোষণা করেন।

এখন পর্যন্ত ভয়াবহ ওই দাবানলে অন্তত চারজন নিহত ও ১৮০ জনের বেশি লোক আহত হয়েছে। তুরস্কের ভূমধ্যসাগর তীরবর্তী উপকূলীয় অবকাশযাপন অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দেশটির ফায়ার ব্রিগের সদস্যরা।

খাতিবজাদে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে নিজের অভিজ্ঞতা ও যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করতে চায় ইরান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিন দিন আগে তুরস্কের পর্যটনকেন্দ্র আনতালিয়া থেকে ৭৫ কিলোমিটার পূর্বের একটি জঙ্গলে প্রথম আগুন লাগে। আনতালিয়ায় রাশিয়াসহ পূর্ব ইউরোপীয় দেশগুলোর পর্যটকদের যাতায়াত বেশি। প্রথমে যে অঞ্চলে আগুন লাগে সেখানে খুব বেশি বসতি না থাকলেও শুক্রবার নাগাদ আগুন সমুদ্র তীরের হোটেল ও রিসোর্টগুলোর কাছাকাছি পৌঁছে যেতে দেখা যায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা