আন্তর্জাতিক

এক চামচের দাম আড়াই লাখ!

আন্তর্জাতিক ডেস্ক : একটা ছোট চামচ। দেখতে অন্যান্য সাধারণ চামচের মতোই। তবে চাপ লেগে কিছুটা বেঁকে গেছে। বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করতে গিয়ে ওই চামচে চোখ আটকে যায় এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে সেটা কিনে নেন মাত্র ২০ পেন্সে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ টাকা।

পরে নিলামে সেই চামচই বিক্রি করেন দুই হাজার ৩৭৫ পাউন্ডে। যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৮০ হাজার টাকার বেশি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডনে ঘরের বিভিন্ন জিনিসপত্র কেনাবেচার জন্য কার বুট সেলস খুব জনপ্রিয় বাজার। ওই রকম একটি বাজার থেকে চামচটি কেনেন ওই ব্যক্তি। দেখেই বোঝেন সাধারণ আর দশটা চামচের চেয়ে চামচটি একটু ভিন্ন।

তাই বাড়ি ফিরে সমারসেটের লরেন্স নিলাম কোম্পানিতে ফোন দেন তিনি। ওই কোম্পানির বিশেষজ্ঞরা চামচটি পরীক্ষা করে জানান, চামচটি ত্রয়োদশ শতাব্দীর। নিলামে শুরুতে এর দাম রাখা হয় ৫০০ পাউন্ড। শেষে দুই হাজার ৩৭৫ পাউন্ডে বিক্রি হয় চামচটি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা