আন্তর্জাতিক

জরুরি অবস্থা এক সপ্তাহ বাড়াবে জাপান

সাননিউজ ডেস্ক: অলিম্পিক অনুষ্ঠান শুরুর এক সপ্তাহের মধ্যে ভাইরাসের সংক্রমণ বেড়েছে জাপানে। তাই সরকার ভাইরাস সংক্রমণ রোধে জরুরি অবস্থার মেয়াদ টোকিওতে আরও এক সপ্তাহ বাড়াবে এবং আরও চারটি অঞ্চলে বিধিনিষেধ আরোপ করবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) জাপানের রাজধানীতে রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণ বেড়েছে। প্রথমবারের মতো দেশব্যাপী সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে। করোনার কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক ২০২০ আয়োজকরা এই অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ২৭টি নতুন সংক্রমণের রিপোর্ট পাওয়া গেছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে তারা জোর দিয়ে বলেছে, এর সঙ্গে জাপানের সংক্রমণ বৃদ্ধির কোন সম্পর্ক নেই।

প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, সরকার জরুরি ভিত্তিতে কাজ করছে এবং শুক্রবার (৩০ জুলাই) সংক্রমণ বিরোধী ব্যবস্থা জোরদারের ঘোষণা দেওয়া হবে। টোকিওতে চলমান জরুরি অবস্থায় রেস্টুরেন্ট এবং বার খোলা রাখার সময় হ্রাস এবং অ্যালকাহোল বিক্রি থেকে বিরত রাখার ব্যবস্থা রাখা হয়েছে। ২২ আগস্ট নাগাদ এই এই নিষোধাজ্ঞা শেষ হওয়ার কথা রয়েছে। তবে সরকার মাসের শেষ দিন পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করেছে।

সরকারের মুখপাত্র কাটসুনো বুকাতো সাংবাদিকদের বলেন, দক্ষিণ ওকিনাওয়ার জরুরি অবস্থার ক্ষেত্রেও এই মেয়াদ বাড়ানো হবে এবং রাজধানী ও ওসাকার পশ্চিমে আশ পাশে আরো তিনটি অঞ্চলেও কঠোর বিধি নিষেধের আওতা সম্প্রসারিত হবে। অলিম্পিক ৮ আগস্ট পর্যন্ত চলবে। প্যারালিম্পিক ২৪ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্যারালিম্পিকে দর্শকদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

অলিম্পিক আয়োজকরা বলেছেন, শুক্রবার এই অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন ক্রীড়াবিদ রয়েছেন। এ নিয়ে চলতি মাসে মোট ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯৮ জন বিদেশ থেকে এই গেমসে অংশ নিতে এসেছেন। আয়োজকরা বলেছেন, প্রায় ৩৯ হাজার ৮শ’ লোক এই অনুষ্ঠানের জন্য জাপানে এসেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা