আন্তর্জাতিক

হামলায় ইসরাইলি জাহাজের ২ ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপকূলে হামলার শিকার ইহুদিবাদী ইসরাইলি মালিকানাধীন জাহাজের দুই ক্রু নিহত হয়েছেন। লন্ডনভিত্তিক ইসরাইলি ধনকুবের ইয়াল অফারের জোডিয়াক মেরিটাইম কোম্পানি ওই হামলায় তাদের দুই ক্রু’র নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় আর হতাহত হয়েছে কি না, সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। নিহত নাবিকদের একজন ব্রিটেনের ও অপরজন রোমানিয়ার নাগরিক।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব ৩০০ কিলোমিটার। জোদিয়াক বলেছে, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল। হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশে ছিল। বৃহস্পতিবার রাতে ওমানের মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়

এদিকে সিরিয়ার একটি প্রতিরোধ সংগঠন ইসরাইলি জাহাজে হামলার দায় স্বীকার করেছে বলে ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে।

প্রতিরোধ সংগঠনটি বলেছে, সিরিয়ার কুসাইর এলাকার দাবা’ বিমানবন্দরে ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে ইসরাইলি জাহাজটিতে হামলা চালানো হয়েছে। ইসরাইলি বিমান হামলায় দুই প্রতিরোধ যোদ্ধা নিহত হয় বলে আল-আলমের খবরে উল্লেখ করা হয়।

সমুদ্রে জাহাজ চলাচল বিষয়ক নিরাপত্তা প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাডমিরাল এক প্রতিবেদনে বলেছে, একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। এটি আরো বলেছে, ড্রোন হামলার কিছুক্ষণ পর জাহাজটি আরেক দফা হামলার শিকার হয়। দ্বিতীয় হামলার ধরনটি পরিষ্কার না হলেও এই হামলার জের ধরে জাহাজের ডেকে বিস্ফোরণ ঘটে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা