আন্তর্জাতিক

টিগ্রাইতে মৃত্যু মুখে ১ লাখের বেশি শিশু

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ইথিওপিয়ার টিগ্রাই প্রদেশে আনুমানিক এক লাখ শিশু আগামী ১২ মাসের মধ্যে মারাত্মক প্রাণঘাতী অপুষ্টিজনিত ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে এটি বার্ষিক গড় সংখ্যার তুলনায় দশগুণ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি টিগ্রাই থেকে ফিরে আসা ইউনিসেফের কর্মকর্তা মেরিক্সি মার্কাডো বলেন, যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে শিশুদের স্বাস্থ্য সম্পর্কে তার সংস্থাটির সবচেয়ে খারাপ আশঙ্কাই প্রমাণিত হয়েছে।

মার্কাডো বলেন, খাদ্য, জল, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং স্যানিটেশন ব্যবস্থায় ব্যাপক ও পদ্ধতিগত ক্ষতি এই পুষ্টিহীনতার সংকট বাড়িয়ে তুলেছে। এই ব্যবস্থাগুলো শিশু এবং তাদের পরিবারের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। এই বিপর্যয় থেকে মুক্তি পেতে, এই অঞ্চলে ব্যাপক মানবিক সহায়তার প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন।

মার্কাডো বলেন, টিগ্রাই এবং আশেপাশের অঞ্চলজুড়ে অবাধ প্রবেশাধিকার প্রয়োজন, যাতে করে শিশু এবং মহিলাদের জরুরী ভিত্তিতে সহায়তা প্রদান করা যায়। এই মুহুর্তে, আমাদের টিগ্রাই’এর গুদামে, রেডি টু ইট, অর্থাৎ তাৎক্ষণিকভাবে খাওয়া যায় এমন পুষ্টিকর খাদ্যের যোগান রয়েছে মাত্র ৬ হাজার ৯০০ কার্টনের। যা কিনা শুধু মাত্র ৬,৯০০ শিশুর মারাত্মক অপুষ্টিজনিত চিকিৎসা করার জন্য যথেষ্ট।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা