আন্তর্জাতিক

কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সপ্তাহখানেক ধরে দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের প্রতি সমবেদনাও জানিয়েছে দেশটি।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সপ্তাহখানেক ধরে কিউবায় কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন দেশটির সাধারণ মানুষ। তবে কিউবার প্রশাসন বলপ্রয়োগ করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। আর তাই আন্দোলন দমনের সঙ্গে জড়িত কিউবার সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধেই এবার নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২২ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, গণতান্ত্রিকভাবে আন্দোলনরত মানুষের ওপর যেভাবে কিউবার প্রশাসন আক্রমণ চালাচ্ছে, তা মেনে নেয়া যায় না। ৬২ বছর ধরে এই ভাবেই কণ্ঠরোধ করা হয়েছে কিউবার মানুষের। যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের সমর্থন করছে।

বাইডেন আরও জানিয়েছেন, এক ব্যক্তি এবং একটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আন্দোলনকারীদের ওপর আক্রমণের ক্ষেত্রে ওই ব্যক্তির হাত আছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রয়োজনে কিউবার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।

উল্লেখ্য, করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন কিউবার একাংশের মানুষ। তাদের দাবি, সরকার করোনার মোকাবিলা করতে পারেনি। অন্যদিকে অর্থনীতির বেহাল অবস্থা, চাকরি নেই, খাদ্য সংকট। এই পরিস্থিতিতে সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না।

আন্দোলন শুরু হলে হাজার হাজার মানুষ রাস্তায় নামার পরে পাল্টা পদক্ষেপ নেয় প্রশাসন। সেনাবাহিনী নামিয়ে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করা হয়। কমিউনিস্ট পার্টির কর্মীদেরও রাস্তায় নেমে সরাসরি সংঘাতে যাওয়ার নির্দেশ দেয়া হয়। গত এক সপ্তাহে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। বহু বিক্ষোভকারী নিখোঁজ রয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, সেনাবাহিনীর প্রধান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আলভারো লোপেজের নির্দেশেই এই সব কিছু হচ্ছে। সে কারণেই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কিউবার কমিউনিস্ট পার্টিকে কোনোদিনই ভালো চোখে দেখেনি যুক্তরাষ্ট্র। বরাবরই দ্বীপ রাষ্ট্রটির ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি রেখেছে মার্কিন প্রশাসন। বস্তুত, ইরান, কিউবা এবং উত্তর কোরিয়ার ওপর ওয়াশিংটন সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি রেখেছে।

তবে বারাক ওবামার সময় এই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছিল। ওবামা নিজে কিউবা সফরে গিয়েছিলেন। বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। অবশ্য ডোনাল্ড ট্রাম্প এসে ফের পুরনো ব্যবস্থায় ফিরে যান।

নির্বাচনী প্রচারের সময় বাইডেন জানিয়েছিলেন, কিউবা প্রসঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একমত। ক্ষমতায় এলে তিনি ওবামার পথে হাঁটবেন। কিন্তু বাইডেনের সাম্প্রতিক পদক্ষেপ দেখে মনে হচ্ছে, কিউবার প্রতি আরও কঠোর মনোভাবই নেবে মার্কিন প্রশাসন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা