আন্তর্জাতিক

ড্রোন নির্মাণে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক: পাইলট বিহীন বিমান বা ড্রোন নির্মাণে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী আফশিন খাজে-ফার্দ। রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণ করে তিনি একথা জানিয়েছেন।

খাজে-ফার্দ ওই প্রদর্শনীর ইরানি স্টলে বসে বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়াকে তার দেশের কৌশলগত অংশীদার হিসেবেও বর্ণনা করেন।চলতি বছর রাশিয়ার অ্যারোস্পেস প্রদর্শনীর নাম দেয়া হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস স্যালন বা ম্যাক্‌স-২০২১।

ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমাদের আজকের যে সাফল্য তা মূলত গত চার দশক ধরে আমাদের তরুণ বিজ্ঞানীদের নিরসল প্রচেষ্টা ও নিরবচ্ছিন্ন কর্মতৎপরতার ফসল।”

তিনি বলেন, নানা ধরনের ড্রোনের বিভিন্ন রকমের বডি ও ইঞ্জিন এখন ইরানেই তৈরি হচ্ছে। খাজে-ফার্দ বলেন, উচ্চ আকাশে উড্ডয়ন, নিখুঁতভাবে কার্য সম্পাদন, স্বয়ংক্রিয় টেকঅফ ও অবতরণ এবং রাত্রিকালীন মিশন পরিচালনার ক্ষেত্রে আমাদের ড্রোনগুলো সর্বোচ্চ মান বজায় রাখতে সক্ষম হচ্ছে।

রাশিয়ার রাজধানী মস্কোর ঝুকোভস্কি এয়ার এক্সিবিশন কমপ্লেক্সে গত মঙ্গলবার থেকে ১৫তম ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস স্যালন বা ম্যাক্‌স শুরু হয়েছে। এতে ইরান ছাড়া বিশ্বের আরো ৫৫টি দেশ অংশগ্রহণ করছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা