প্রতীকী ছবি
আন্তর্জাতিক

করোনায় অভিভাবক হারিয়েছে ১৫ লাখ শিশু

সাননিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারির প্রথম ১৪ মাসে অভিভাবক হারিয়েছে ১৫ লাখ শিশু। এই অভিভাবকদের মধ্যে রয়েছে- শিশুদের বাবা-মা, দাদা-দাদি এবং এমন স্বজন যারা এসব শিশুদের লালন-পালনের দায়িত্বে ছিলেন। রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের খবর।

মঙ্গলবার (২০ জুলাই) বিখ্যাত মেডিকেল সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনা শুরুর পর থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত এই শিশুরা এতিম হয়েছেন।

জাতিসংঘের জনসংখ্যা বিভাগ জানাচ্ছে, ওই শিশুদের বাবা-মা, দাদা-দাদি অথবা অন্যান্য স্বজনদের করোনায় মৃত্যুর এই তথ্য ২১ দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে; তার ৭৭ শতাংশই ওই ২১ দেশে রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) কোভিড-১৯ মোকাবেলা দলের সদস্য চিকিৎসক সুসান হিলিসের নেতৃত্বে একদল গবেষক করোনা এতিম শিশুদের বিষয়ে ওই গবেষণা করেছেন।

এক বিবৃতিতে সুসান হিলিস বলেন, বিশ্বে করোনায় প্রত্যেক দুজনের মৃত্যুতে অন্তত এক শিশু তাদের বাবা-মা অথবা অন্য পরিচর্যাকারীকে হারিয়েছেন। মহামারির প্রকোপ বাড়ায় এতিম শিশুদের সংখ্যা আরও বাড়বে।

মার্কিন এই চিকিৎসক বলেছেন, এই শিশুদের অগ্রাধিকার এবং ভবিষ্যতে অনেক বছর ধরে তাদের সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়বে।

গবেষক দলের আরেক সদস্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লুসি ক্লাভার বলেছেন, আমাদের আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে। কারণ প্রত্যেক ২ সেকেন্ডে একজন শিশু তাদের পরিচর্যাকারী হারিয়ে ফেলছে।

সাননিউন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা