আন্তর্জাতিক

মাস্ক দিয়ে তৈরি হলো বিয়ের গাউন

আন্তর্জাতিক ডেস্ক : ব্যবহৃত মাস্ক দিয়ে তৈরি হলো বিয়ের গাউন। আর সেই গাউন পড়ে হাজির বিয়ের কনে। গাউনটিতে ব্যবহার করা হয়েছে, দেড় হাজার মাস্ক। এ ছাড়া প্লাস্টিক পিপিই কিট ব্যবহার করা হয়েছে গাউনের ভেতরের দিকে। এমন ঘটনায় হইচই পড়ে গেছে নেটিজেনদের মাঝে।

‘হিচড’ নামের একটি ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে এই পোশাক বানানোর অর্ডার পান ডিজাইনার টম সিলভারউড। তারা বলছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে। মূলত কোভিড বর্জ্য কমিয়ে পরিবেশের দূষণ রোধ করাই তাদের লক্ষ্য।

সংস্থাটির সম্পাদক সারাহ আল্যার্ড বলেন, ব্রিটেনে বিবাহের অনুষ্ঠান ফের শুরু হওয়ায় আমরা অত্যন্ত খুশি। এই গ্রীষ্মে হাজার খানেক বিয়ের অনুষ্ঠান হবে। যুগলের জন্য আবারও ভালো সময় ফিরে এসেছে।

করোনার কারণে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা ছিল ব্রিটেনে। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আর সেটির প্রথম দিনেই লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যে বিয়ের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের কনে পরেন মাস্কের তৈরি গাউন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা