আন্তর্জাতিক

জাহাজ থেকে ২৪ মরদেহ উদ্ধার

আন্তরাজতিক ডেস্ক : ঝড়ের তাণ্ডবে নিখোঁজ ইন্দোনেশিয়ার মাছধরা জাহাজ থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩১ জন। বুধবার (২১ জুলাই) উদ্ধারকারী দলের প্রধান এ তথ্য জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের সাম্বাস জেলায়। প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধাম ইয়োপি হারিয়াদি জানান, সেদিন আবহাওয়া দফতর থেকে ঝড়ের পূর্বাভাস পেয়ে দুটি টাগবোট এবং কয়েকটি মাছধরা জাহাজ তীরে পৌঁছায়। আরও কয়েকটি জাহাজ নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এর মধ্যেই ঝড় আঘাত হানে তাদের ওপর। ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

একটি হেলিকপ্টার, একটি প্লেন ও কয়েকটি জাহাজ নিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা