আন্তর্জাতিক

চাদরকে দড়ি বানিয়ে পালালেন কোয়ারিন্টিনে থাকা ব্যক্তি

সান নিউজ ডেস্ক: গোটা অস্ট্রেলিয়া জুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। বইছে করোনার ঝড়। করোনার বিস্তার প্রতিরোধে তৎপর দেশটির সব প্রশাসন। এমন এক কঠোর সময়ে বিছানার চাদর দিয়ে দড়ি বানিয়ে কোয়ারিন্টিন সেন্টার থেকে পালান এক ব্যক্তি। সোমবার (১৯ জুলাই) রাতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি আবাসিক হোটেলের চতুর্থ তলা থেকে পালান ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি। পরে যদিও পুলিশের হাতে আটক হন তিনি।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার দিন বিকালে ব্রিসবেন থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আসেন ওই ব্যক্তি। করোনা প্রতিরোধে কঠোর বিধিনিষেধ চলাকালে রাজ্যে ঢোকার সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ তিনি। ফলে একটি হোটেলে কোয়ারিন্টিনে থাকতে পাঠানো হয় তাকে এবং ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যত্যাগের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু এত সহজেই রাজ্য ছেড়ে যেতে রাজি রাজি নন তিনি। এ কারণেই হয়ত কোয়ারিন্টিনে থাকা হোটেল থেকে মধ্যরাতের পরেই বিছানার চাদর দিয়ে দড়ি বানিয়ে চারতলা থেকে নিচে নেমে পালিয়ে যান তিনি। কিন্তু শেষমেশ মঙ্গলবার (২০ জুলাই) সকালে পুলিশের হাতে ধরা পরেন ওই ব্যক্তি। ভুল তথ্য সরবরাহ করা ও আইন অমান্য করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা