খেলা

ফিরেই কোয়ারেন্টিনে টাইগাররা

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে দলটি। বিদেশ সফরে তিন ফরম্যাটে সিরিজ জিতে এসে দেশের মাটিতে পা রাখেন সাকিব-রিয়াদরা।

এর আগে জিম্বাবুয়ে থেকে বুধবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন ক্রিকেটাররা। বিকালে ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া দলেরও। সব ঠিক থাকলে বিকাল চারটায় ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ থেকে আসবে ৩২ সদস্যের অস্ট্রেলিয়া দল।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরবেন দুই দলের ক্রিকেটাররা। কোয়ারেন্টিন পর্ব শেষে দুই দিনের অনুশীলনে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

এরপর অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারবেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি বিশ্রামে আছেন। বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফিরেন মুশফিক। জৈব সুরক্ষা বলয়ের বাইরে চলে যাওয়ায় তিনিও সিরিজটি মিস করবেন। শ্বশুর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না ওপেনার লিটন দাসের।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা