ছবি: সংগৃহীত
বিনোদন

কানে ওভারসাইজ পোশাকে ঐশ্বরিয়া 

বিনোদন ডেস্ক: এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সরব উপস্থিতি একাধিক ভারতীয় তারকার। তারকারা কে কোন পোশাক পরছেন , তা নিয়ে বিস্তর আলোচনা চলে। তবে সবার নজর কিন্তু একজনের দিকেই আটকে ছিল। তিনি হলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।

আরও পড়ুন: কানের আলোচিত যেসব সিনেমা

বৃহস্পতিবার (১৯ মে) গভীর রাতে কানের রেড কার্পেটে দেখা মিলল ঐশ্বরিয়ার।

নীল নয়না এ সুন্দরী ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নিজের প্রথম লুক হিসাবে বেছে নিলেন একটি ওভার সাইজ হুড দেয়া রুপালি-কালো চকচকে গাউন। আর কোমরের কাছে ঝুলছিল একটি সুবিশাল কালো রঙা ‘বো’।

ওভারসাইজ পোশাকে সাবলীলভাবে নড়াচড়া করতে পারছিলেন না ঐশ্বরিয়া, যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হল তাকে। তবে মুখের হাসি অটুট রেখেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: কান উৎসবে উর্বশী

অভিনেত্রীর লুক দেখে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়লেন না। একজন লেখেন, ‘ওইরকম অ্যালুমোনিয়াম ফয়েল জড়িয়ে রেড কার্পেটে কেন?’ অপর একজন লেখেন, ‘বোরখা পরেছে নাকি? ওটা কী ধরণের পোশাক?’ কেউ কেউ আবার ঐশ্বরিয়াকে জাপানি পুতুল বলেও ট্রোল করে। তবে গুণমুগ্ধরা অবশ্য তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, এই নিয়ে ২১তম বার কানের রেড কার্পেটে জলওয়া দেখালেন বচ্চন বধূ। ২০০২ সাল থেকে একটানা কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন রাই সুন্দরী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা