ছবি : সংগৃহিত
বিনোদন

প্রতিবাদী হয়ে ক্ষতির মুখে?

বিনোদন ডেস্ক : বলিউডের কন্টোভার্সি কুইন খ্যাত কঙ্গনা রানাউত অভিনয়ের জন্য যতটা না তিনি সংবাদের শিরোনাম হন, তার চেয়ে বেশি আলোচিত হন নানা বিতর্কে জড়িয়ে।

আরও পড়ুন : আটত্রিশেও তরুণী ক্যাটরিনা!

কঙ্গনা যেকোনো বিষয়েই নিজের মতামত দিতে পছন্দ করেন। রাজনৈতিক বিষয়েও নিজের মত প্রকাশে পিছপা হন না। নিজের মন্তব্যের জন্য আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তিনি। সেই ক্ষতির অঙ্ক কত জানেন? সে কথা নিজেই জানালেন অভিনেত্রী।

কঙ্গনা নিজেকে খাঁটি দেশপ্রেমিক বলে থাকেন। তিনি জানান, দেশদ্রোহীদের বিরুদ্ধে মুখ খোলার জন্য নাকি প্রতি বছর ৩০-৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে তার। এমনকি ২৫টি সংস্থার সঙ্গে চুক্তিও হারিয়েছেন।

আরও পড়ুন : বাবার পাশে চিরনিদ্রায় নায়ক ফারুক

বলিউডের এ অভিনেত্রী সম্প্রতি ইলন মাস্কের একটি সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা লেখেন- আমার যা মনে হয়, আমি তাই-ই বলব। তাতে যদি আমার আর্থিক ক্ষতি হয়, তবে তাই হোক। এটাই চারিত্রিক দৃঢ়তা। এটাই প্রকৃত সাফল্যের উদাহরণ।

তিনি আরও বলেন, দেশদ্রোহীদের বিরুদ্ধে আওয়াজ তুলে আমি প্রায় ২০-২৫টি সংস্থার চুক্তি হারিয়েছি। বছরের প্রায় ৩০-৪০ কোটি টাকা আমার হাতছাড়া হয়েছে। আমি একজন স্বাধীন মানুষ, এবং আমি যা মনে করি, তা বলা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না।

আরও পড়ুন : দুল নিয়ে ফেরত দিতেন না শাকিব

কঙ্গনাকে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে চান কি না। প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, যদি আপনি বলেন আমি রাজনীতিক হতে চাই, তা হলে সেটা অত্যন্ত অশালীন একটা চিন্তা।

এটা আপনার বলার কথা নয়, এটা জনগণের বলার কথা। যাদের হাতে ক্ষমতা আছে, যারা এগুলো নিয়ন্ত্রণ করেন, এটা তাদের বলার কথা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা