ছবি: সংগৃহীত
বিনোদন

দুল নিয়ে ফেরত দিতেন না শাকিব

বিনোদন ডেস্ক : গোপনে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর অপু তাদের সন্তান নিয়ে প্রকাশ্যে ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার।

আরও পড়ুন : পৃথিবীটা শূন্যতায় ভরে গেল

বিবাহবিচ্ছেদের পরেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ হয় এ দুই প্রাক্তনের। কিছু দিন আগেও শাকিবের জন্মদিনে রান্না করে পাঠিয়েছিলেন আপু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সাথে কাটানো প্রথম ঈদের স্মৃতির কথা জানালেন অভিনেত্রী। অপু জানালেন, তার কানের দুল নিয়ে পরতেন শাকিব। কিন্তু পরে তা আর ফেরত দিতেন না।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনার কবলে আদা শর্মা

এরপর সাক্ষাৎকারে অপুকে প্রশ্ন করা হয় প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা।

প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে লাজুক হেসে অপু বলেন, সে সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তবে তা সোনার না হিরের, সেটা বলা যাবে না।

আরও পড়ুন : ঢাকায় নায়ক ফারুকের মরদেহ

শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর বলেন, আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। শাকিবেরও কানে ফুটো আছে। শুটিংয়ে বেশির ভাগ সময় সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউটি আছে। আর দেওয়া যাবে না।

প্রসঙ্গত, আগামীতে ঢালিউড কিং শাকিব খানকে দেখা যাবে ‘প্রিয়তমা’ ছবিতে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।

আরও পড়ুন : বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ি

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লালশাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা