ছবি : সংগৃহিত
বিনোদন
কেন্দ্রীয় শহীদ মিনার

নায়ক ফারুকের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন : বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ি

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে এসময় তাকে শ্রদ্ধা জানানোসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

মঙ্গলবার (১৬ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর উত্তরার বাসা থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

আরও পড়ুন : ঢাকায় নায়ক ফারুকের মরদেহ

দুপুর পৌনে ১২টায় নায়ক ফারুকের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করা হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাখা হয়।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষে নায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা জানান লে. কর্নেল জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান মেজর জেনারেল কবির আহমেদ। পরে স্পিকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন : আমি ওই ধরনের মানুষই নই

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।

সোমবার (১৫ মে) সকাল ১০টায় সিঙ্গাপুরের স্থানীয় সময় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক পাঠান মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকালেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা