আন্তর্জাতিক

দাঙ্গায় নিহত বেড়ে ৩৩৭

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেফতারের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় চলমান দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে খুমবুজো নামে একজন মন্ত্রী জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে ২৫৮ জন।’ তিনি আরও জানিয়েছেন, দাঙ্গা চলার সময় বেঁচে যাওয়া অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা কারাগারে যাওয়ার পর থেকে সেখানে ব্যাপক লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ঘটতে থাকে। এ পরিস্থিতি সামাল দিতে দেশটির নিরাপত্তা বাহিনী গুলি চালায়।

জ্যাকব জুমার নিজ প্রদেশ কোয়াজুলু নাটাল এবং গুয়েটাং থেকে দাঙ্গা শুরু হয়। জনবহুল এই দুই প্রদেশে দাঙ্গা ব্যাপক আকার ধারণ করে। ধীরে ধীরে তা সারাদেশে ছড়িয়ে পরে।


সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা