আন্তর্জাতিক

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ডেরা গাজী খান এলাকার ইন্দুস হাইওয়েতে। সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

ডেরা গাজী খানের কমিশনার ইরশাদ আহমেদ জানান, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে।

আহতদের উদ্ধার করে ডেরা গাজী খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ জনের মৃত্যু নিশ্চিত করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক টুইটে এ দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ঈদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা। যেকোনো দুর্ঘটনাই বিপর্যয়ের চেয়ে কম নয়।

সান নিউজ/ এমএইচআআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতি...

বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফ...

ঝালকাঠিতে বাস খাদে পড়ে  নিহত ১, আহত ৫ 

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এছাড়াও...

টঙ্গীবাড়িতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা