আন্তর্জাতিক

বিয়ে করতে টাকা দিলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক: দুইশত এতিম এবং অক্ষম তরুণ-তরুণীদের বিয়ে করতে সাড়ে আট কোটি টাকা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, এতিম এবং অক্ষম তরুণ-তরুণীদের বিশেষ পরিস্থিতিতে নিজের তহবিল থেকে এই অর্থ দিয়েছেন সালমান।

গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে আলোচনায় এসেছেন যুবরাজ সালমান। নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম আসায় বিপাকে পড়েন যুবরাজ।

এর আগে ২০১৯ সালে সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন। সেবার ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি। পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা