আন্তর্জাতিক

সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত রোগীর হিসেবে তালিকার শীর্ষে আছে যুক্তরাজ্য। মৃতের হিসেবে শীর্ষে আছে ইন্দোনেশিয়া। ওয়ার্ল্ডোমিটারর্স ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইট থেকে আরও জানা যায়- বিশ্বজুড়ে কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রোববার (১৮ জুলাই) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ২৮৯ জন এবং মারা গেছেন ৬ হাজার ৭০০ জন। আগের দিন শনিবার প্রাণঘাতী এই রোগে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ৮৪ হাজার ১৬৩ জন এবং ওই দিন করোনায় মৃত্যু হয়েছিল ৭ হাজার ১৯১ জন।

ওয়ার্ল্ডোমিটারর্সের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ ছিল যুক্তরাজ্যে। রোববার (১৮ জুলাই) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৬১ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।

অন্যদিকে, এশিয়ায় করোনার এপিসেন্টার হিসেবে পরিচিতি পাওয়া ইন্দোনেশিয়ায় রোববার (১৮ জুলাই) ঘটেছে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। এ দিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭২১ জন।

রোববারের পর বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে মোট ১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪২ জনে। মহমারি শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৬৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৪১ লাখ ৫ হাজার ৩৭৭ জনের।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা