আন্তর্জাতিক

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীদের ফোনেও আড়িপাতা হয়েছে

সাননিউজ ডেস্ক: দেশে দেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, ক্ষমতাসিন ব্যক্তি বা ক্ষমতাসিন পরিবারের সদস্যদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। আড়িপাতার কাজে ব্যবহার হয়েছে ইসরায়েলি একটি স্পাইওয়্যার। গার্ডিয়ানসহ ১৭টি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য।

রোববার (১৮ জুলাই) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মূলত আড়িপাতার কাজে এ স্পাইওয়্যার ব্যবহার করেছে কর্তৃত্ববাদী দেশগুলোর সরকার।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া তালিকায় কাদের নম্বর রয়েছে তা সামনে প্রকাশ করা হবে। এসব ব্যক্তির মধ্যে শত শত ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী, ধর্মীয় ব্যক্তিত্ব, অ্যাকাডেমিক, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যও রয়েছেন।

এতে আরও বলা হয়, ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করেছে এই স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে। পেগাসাস হল একটি ম্যালওয়্যার। এটি ব্যবহার করে আইনফোন ও অ্যানড্রয়েড ফোনের সব মেসেজ, ফটো, ইমেইল, কল রেকর্ড বের করা যায়। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়।

অনুসন্ধানকারীদের হাতে ৫০ হাজারেরও বেশি ফোন নম্বর এসেছে। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসও–এর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছে।

প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম ফাঁস হওয়া এই তালিকা হাতে পায়। পরে তা অন্যান্য সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করে।

গার্ডিয়ান বলছে, যেসব ফোন নম্বর পাওয়া গেছে তার সবগুলোতেই পেগাসাসের মাধ্যমে আড়িপাতা হয়েছে বা তা করার চেষ্টা হয়েছে– সে বিষয়টি নিশ্চিত নয়। তবে অনুসন্ধানকারীদের ধারণা, এনএসও–এর গ্রাহক বিভিন্ন দেশের সরকার নজরদারির জন্য এসব ফোন নম্বরে চিহ্নিত করেছে।

ফাঁস হওয়া তালিকায় থাকা নম্বরের অল্প কিছু মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা গেছে, অর্ধেকের বেশি ফোনেই পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে।

একটি দেশের শাসকের পরিবারের সদস্যদের নম্বরও রয়েছে। তাতে বোঝা যায়, ওই শাসক নিজের স্বজনদের ওপর নজরদারি চালাতে গোয়েন্দাদের নির্দেশ দিয়ে থাকতে পারেন।

রোববার এ তালিকা ফাঁস হতে শুরু করে। প্রথমে তালিকায় ১৮০ জনের বেশি সাংবাদিকের নম্বর থাকার কথা জানা যায়। যাদের মধ্যে ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ফ্রান্স ২৪, ইকোনোমিস্ট, এপি ও রয়টার্সের প্রতিবেদক, সম্পাদক ও নির্বাহীরাও রয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা