আন্তর্জাতিক

কেনিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩

সাননিউজ ডেস্ক: পশ্চিম কেনিয়ার একটি মহাসড়কে পেট্রোল ট্যাংকার উল্টে গিয়ে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৩ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কিছু লোক আহত হয়েছেন।

পুলিশ রোববার (১৮ জুলাই) একথা জানায়। খবর এএফপি’র।

দেশটির পুলিশ জানায়, শনিবার (১৭ জুলাই) গভীর রাতে নাইরোবির উত্তর-পশ্চিমে প্রায় ৩১৫ কিলোমিটার দূরে মালাঙ্গার কাছে জ্বালানি ট্রাকটি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে উল্টে যায়। এতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটে।

সিয়া কাউন্টির স্থানীয় পুলিশ প্রধান চার্লস বলেন, আমরা ঘটনাস্থলে ১২ জনের মরদেহ গণনা করেছি। অপর একজন আহত হয়ে হাসপাতালে মারা যান।

তিনি জানান, অনেককে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা