আন্তর্জাতিক

মসজিদুল আকসাতে ইহুদিদের প্রবেশে উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল আকসাতে ইহুদিদের প্রবেশ নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী রোববার মসজিদুল আকসায় ঢুকতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানালে চারশ’র বেশি ইহুদি সেখানে প্রবেশ করে।

রোববার (১৮ জুলাই) এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর করে এবং আটক করে।

এদিকে, মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। হামাস এক বিবৃতিতে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

একইসাথে, পশ্চিম তীর ও দখলদার ইসরায়েলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে সোমবার (১৯ জুলাই) আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে এবং প্রতিরোধকারীদের তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে, যাতে ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

এছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেওয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি উগ্র দখলদার সংগঠন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা