সংগৃহীত
জাতীয়
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রতিরক্ষা সংলাপ শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় দেড় বছরের মাথায় প্রতিরক্ষা সংলাপে বসছে।

আগামীকাল বুধবার (২৩ আগস্ট) ঢাকায় ২ দিনব্যাপী এ সংলাপ চলবে।

আরও পড়ুন: বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করছি

ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) এবং ওয়াশিংটনের প্রস্তাবিত প্রতিরক্ষা সংশ্লিষ্ট চুক্তি জিসোমিয়া ও আকসা নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হতে পারে এবারের সংলাপে। কূটনৈতিক সূত্রগুলো থেকে এসকল তথ্য জানা যায়।

ঢাকার এক কূটনীতিক বলেন, সম্প্রতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৯ম প্রতিরক্ষা সংলাপ ঢাকাতে করার সিদ্ধান্ত হয়। বৈঠকে ২ দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে।

আলোচনার টেবিলে আইপিএস, প্রতিরক্ষা চুক্তি জিসোমিয়া ও আকসা, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সামরিক বাহিনীর মধ্যকার সহযোগিতা ও সফর বিনিময়, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়গুলো থাকতে পারে।

আরও পড়ুন: যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-ভারত

২০৩০ বাস্তবায়নে ফোর্সেস গোল সামরিক বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে চাইছে বাংলাদেশ। এজন্য অন্যান্য উৎসের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও আধুনিক সমরাস্ত্র কিনতে চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে এবারের প্রতিরক্ষা সংলাপে যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কেনার বিষয়ে আলোচনা হতে পারে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য বলছে, সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন।

সবশেষ, ২০১২ সালে ১ম প্রতিরক্ষা সংলাপ শুরু করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। ৯ম প্রতিরক্ষা সংলাপ গত বছরের মে মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়।


সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা