ছবি : সংগৃহিত
জাতীয়

পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না

নিজস্ব প্রতিবেদক: পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আইন ও বিধি রক্ষার্থে দায়িত্ব পালন করে।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আইজিপি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের একথা বলেন।

বিএনপি নেতাদের অভিযোগ, আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী

বিএনপির বক্তব্য প্রসঙ্গে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর যে সব সদস্য আছেন আমার দৃষ্টিতে কারও রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধির অনুযায়ী, দায়িত্ব পালন করি।

আইন অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে সেটি মোকাবিলা করতে হবে সেটা আমার আইনি দায়িত্ব বলেও জানান তিনি।

আরও পড়ুন: যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-ভারত

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এই দায়িত্ব অর্পিত করা হয়েছে। এই দায়িত্ব পালনে আমি বাধ্য। আইন প্রয়োগ করতে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আইন পড়ানো হয়েছে এবং আইন প্রয়োগে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়।

জনগণের জান-মাল রক্ষায় যা যা করা দরকার সেটাই করা হবে বলেও জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।

আরও পড়ুন: ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কিছু অস্ত্র উদ্ধার করেছে। আর অস্ত্র উদ্ধারকে বিএনপির নেতারা অভিযোগ করছেন, পুলিশ পুরোনো ও অকেজো অস্ত্র দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

পুলিশ প্রধান এমন প্রশ্নের জবাবে বলেন, এমন অভিযোগ সঠিক নয়। আমরা অভিযানে তাদের কাছে যে অস্ত্র পেয়েছি সেগুলো দিয়েই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। এই অভিযোগ ভিত্তিহীন ও অমূলক।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

এ দিকে বিদেশে অবস্থানরত এক প্রবাসীর ফেসবুকে স্ট্যাটাসের অভিযোগে তার মাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রধান বলেন, এই বিষয়টি আমি পরিষ্কার করতে চাই। আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি, খুলনার জামায়াতে ইসলামীর একজন নায়েবে আমিরের বাড়িতে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে একটি ষড়যন্ত্র চলছে।

অনেকে জড়ো হয়েছে এমন তথ্যে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার কা হয়। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

আরও পড়ুন: বিশেষ বিবেচনায় দেখবে ভারত

পরে আমরা জানতে পেরেছি ওই নারীর ছেলে ফেসবুকে সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

সেখানে আমরা ডিজিটাল ডিভাইস, বই, মোবাইল পেয়েছি, মামলা নেওয়া হয়েছে। কোনো ভাবেই কাউকে উদ্দেশ্য করে গ্রেফতার করা হয়নি বলেও জানান আইজিপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা