আন্তর্জাতিক

নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার নাগরিকত্ব নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়েছে। এ বিষয়ে জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখা বলেছে, নাগরিকত্ব নিয়ে গণ্ডগোল থাকুক বা না থাকুক, নিশীথ প্রামাণিক একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সেই সূত্রে তিনি সাংসদ ও মন্ত্রী হতে পারেন।

সম্প্রতি নিশীথ প্রামাণিকসহ পশ্চিমবঙ্গ থেকে চার এমপি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন। ৩৫ বছর বয়সী নিশীথ কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে তিনি লোকসভার সদস্য নির্বাচিত হন।

আসাম থেকে কংগ্রেসের রাজ্যসভার এমপি রিপুন বরা শুক্রবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিতে লিখেছেন, নিশীথ প্রামাণিকের জন্মস্থান ও নাগরিকত্বের বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। বিরোধীদের বক্তব্য, নিশীথের জন্ম বাংলাদেশে এবং তিনি ভারতীয় কি-না এ নিয়ে সংশয় রয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা