আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ঠেকাতে একজোট ইরান-চীন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মার্কিন একাধিপত্য ও হুমকি রুখতে এবার ইরানের সঙ্গে যৌথভাবে মোকাবিলা করতে রাজি হয়েছে চীন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে এক ফোনালাপে তার দেশের এ অবস্থান ঘোষণা করেছেন চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।খবর চীনা বার্তা সংস্থা সিগিটিএনের।

তিনি বলেন, ইরান ও চীনের পাশাপাশি অন্য উন্নয়নশীল দেশের স্বার্থরক্ষা করার জন্য তেহরান ও বেইজিং যৌথভাবে কাজ করবে।

ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার গত আট বছরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। নবনির্বাচিত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন ইরানের পরবর্তী প্রশাসনের সঙ্গেও সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখবে চীন।

চীনের বৃহৎ স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলোতে বেইজিংকে সমর্থন জানানোর জন্য ওয়াং ই তেহরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীনও ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার কাজে তেহরানের পাশে রয়েছে।

টেলিফোনালাপে করোনাভাইরাসের টিকাসহ এই রোগ মোকাবিলার অন্য চিকিৎসা সামগ্রী সরবরাহ করায় চীনকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে ইরান সব সময় গুরুত্ব দেয় এবং ইরানের পরবর্তী সরকার ক্ষমতাগ্রহণের পর এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করছেন।

টেলিফোনালাপে আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন ওয়াং ই এবং মোহাম্মাদ জাভেদ জারিফ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা