আন্তর্জাতিক

জার্মানিতে বন্যা, নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টিপাতে জার্মানির পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। বৃহস্পতিবার (১৫ জুলাই) জার্মান পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

ডয়েছে ভেলের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিপাতের ফলে জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-পালাটিনেটে ছয়টি বাড়ি ভেঙে পড়ার পর অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া শল্ড অঞ্চলের আরও ২৫টি বাড়ি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

পুলিশের মুখপাত্র বলেন, অনেক জায়গায় দমকল ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছে সুনিশ্চিত খবর নেই, কারণ উদ্ধার তৎপরতা এখনো চলছে। এদিকে, বন্যার্তদের উদ্ধার কাজে অংশ নেয়া দুই কর্মী মারা গেছেন।

বন্যার কারনে পশ্চিম জার্মানির দুই লক্ষাধিক বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিঘ্ন ঘটছে বিশুদ্ধ পানি সরবরাহেও।

জার্মান আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সারা দিন দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অঞ্চলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি ঝরবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা