আন্তর্জাতিক

টিকা ব্যতীত কানাডায় ‌`না'

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশিরা করোনা প্রতিরোধক টিকা না নিয়ে কানাডায় ঢুকতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনার সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপে যে উন্নতি হয়েছে তা যাতে ভেস্তে না যায় এজন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এক সাংবাদিক কানাডায় টিকা না নেয়া পর্যটকদের ঢুকতে দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই তারা (বিদেশি পর্যটক) আপাতত কানাডায় ঢুকতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘করোনা থেকে সুরক্ষার জন্য কানাডিয়ানরা যে মাসের পর মাস অনেক আত্মত্যাগ করেছেন, তা যেন বিফলে না যায়, সেটি তাদের নিশ্চিত করতে হবে। এ কারণেই টিকা না নেয়া মানুষদের জন্য এমন পদক্ষেপ।

চলতি সপ্তাহ থেকে কানাডা টিকার সম্পূর্ণ ডোজ নেয়া নাগরিকদের জন্য কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। কিন্তু কানাডার পর্যটন খাত সংশ্লিষ্টদের চাপ সত্ত্বেও খুব প্রয়োজন ছাড়া বিদেশি পর্যটকদের জন্য দেশটির দ্বার এখনো উন্মুক্ত করে দেয়া হয়নি।

ট্রুডো বলেছেন, ‘করোনা টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন তাদের জন্য পরবর্তী পদক্ষেপের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করবো। সেখান থেকে তাদের জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি তা জানানো হবে। আগামী সপ্তাহগুলোতে আমাদের আরও কিছু বলার আছে।’

কানাডায় ১২ ও তার চেয়ে বেশি বয়সী ৭৮ শতাংশ মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। সম্পূর্ণ ডোজ নেয়া মানুষের সংখ্যা ৪৪ শতাংশ। টিকায় সংক্রমণ কমায় সীমান্ত খুলে দিয়ে অনেক কষ্টে অর্জিত সাফল্যকে নস্যাৎ করতে চান না ট্রুডো।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা