আন্তর্জাতিক

‘টিকা নাই, চাকরি নাই’

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের এখন টালমাটাল অবস্থা। করোনাভাইরাস ঠোকতে বিশ্বের নানা দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। এদিকে টিকা নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। এবার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য করোনার টিকা বাধ্যতামূলক ঘোষণার পরিকল্পনা করতে যাচ্ছে ফিজি।

দেশটির প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘টিকা নাই, চাকরি নাই।’

প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা জানিয়েছেন, তাদের দেশের সব সরকারি চাকরিজীবীকে টিকা নিতে হবে। ১৫ আগস্টের মধ্যে টিকার প্রথম ডোজ না নিলে তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। আর পহেলা নভেম্বরের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে না পারলে চাকরিচ্যুত করা হবে।

তিনি জানিয়েছেন, বেসরকারি খাতের কর্মীদের পহেলা আগস্টের মধ্যে টিকার প্রথম ডোজ নিতে হবে। এই সময়ের মধ্যে টিকা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হবে। কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে না পারলে সেটি বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইনিমারামা বলেছেন, ‘টিকা নেই তো চাকরি নেই--বিজ্ঞান আমাদের বলছে এটাই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা এবং এটি এখন সরকারি নীতি যা আইনের মাধ্যমে মানতে বাধ্য করা হবে।’

করোনার বিধিনিষেধ মানতে নাগরিকদের অনীহার কারণে সরকার এই কঠোর অবস্থানে যাচ্ছে। সামাজিক দূরত্ব মানতে ও মাস্ক পরতে অনীহার কারণে দেশটিতে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা