আন্তর্জাতিক

বাংলাদেশ ভ্রমণে মার্কিন ‘সতর্কতা’ জারি

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতি বিবেচনায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তরফে এই সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: ঢাকা সফর বাতিল করেছেন হিনা রব্বানী

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার বাংলাদেশসহ মোট ছয়টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে সিডিসি। ওই তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়া পাঁচ দেশ হলো বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৮ দিনে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের করোনা শনাক্ত হওয়া দেশগুলোকে এই তালিকায় যুক্ত করে থাকে সিডিসি। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এটি হালনাগাদ করা হয়ে থাকে। ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় বর্তমানে ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ের মতো দেশগুলোর নামও রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা