গরীবেরাও স্বপ্ন দেখতে পারেন - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আন্তর্জাতিক

গরীবেরাও স্বপ্ন দেখতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আদিবাসী সম্প্রদায় থেকে সদ্য নির্বাচিত শপথ গ্রহণকারী দেশটির প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, নির্বাচনে তার জয় দেশের প্রত্যেক দরিদ্র মানুষের অর্জন। একেবারে দরিদ্র পরিবার থেকে ভারতের রাষ্ট্রপতি পদে আসীন এই নারী বলেন, ‘দরিদ্ররাও স্বপ্ন দেখতে পারেন।’

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৫ জুলাই) ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনার কাছে শপথ গ্রহণের পর এসব মন্তব্য করেছেন মুর্মু বলে সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে মুর্মুর আসীন হওয়ার ঐতিহাসিক এই ঘটনাকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা হচ্ছে। ১৪০ কোটি মানুষের এই দেশটির প্রায় ৮ শতাংশই আদিবাসী সম্প্রদায়ের, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে এই পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সবার মাঝে।

২০১৭ সালে ভারতের নবনির্বাচিত আদিবাসী নারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমবারের মতো আলোচনায় আসেন। ওই সময় ওড়িশার এই আদিবাসী নারীকে দেশটির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট প্রার্থী করার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি তখন ঝাড়খণ্ড রাজ্যের গভর্নরের দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন : প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

প্রাক্তন স্কুলশিক্ষকা মুর্মু দ্বিতীয় নারী হিসেবে ভারতের রাষ্ট্রপতির পদে আসীন হয়েছেন। যদিও এই পদ অনেকটা আনুষ্ঠানিক মাত্র।

১৯৫৮ সালে দ্রৌপদী মুর্মুর জন্ম ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে। ভারতের অন্যতম বৃহৎ আদিবাসী গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের সদস্য তিনি।

ক্ষমতাসীন বিজেপির মনোনয়ন পাওয়ার পর গত সপ্তাহে রাজ্যসভা এবং লোকসভার সদস্যদের ভোটে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন : টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ

সোমবার শপথ গ্রহণের পর সংসদে দেওয়া ভাষণে ৬৪ বছর বয়সী এই নারী বলেছেন, ‘আমার নির্বাচন প্রমাণ করেছে যে, ভারতের দরিদ্ররাও স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে পারেন।’

‘এটি আমার জন্য অত্যন্ত তৃপ্তির বিষয় যে, যারা শতকের পর শতক ধরে বঞ্চিত এবং যারা উন্নয়নের সুফল ভোগ করতে পারেন না, সেই দরিদ্র, নিম্নবিত্ত, পিছিয়ে পড়া এবং আদিবাসীরা আমার মাঝে তাদের প্রতিফলন দেখতে পাচ্ছেন।’

মুর্মুর শপথ গ্রহণকে ‘ভারতের— বিশেষ করে দরিদ্র, প্রান্তিক ও নিম্নবিত্তদের জন্য’ এক পরম মুহূর্ত উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে কাজ করলেও নির্বাহী ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী।

তবে দেশের রাজনৈতিক সংকটের সময় প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যেমন— দেশটিতে যখন সাধারণ নির্বাচনের ফল সিদ্ধান্তহীন হয়, তখন কোন দল সরকার গঠনের জন্য সেরা অবস্থানে রয়েছে তা ঠিক করতে পারেন প্রেসিডেন্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা