আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৩

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ক্যাম্পিং করতে যাওয়া একটি পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের কাজটা খুব সহজ নয়

সোমবার (২৫ জুলাই) বিভিন্ন সংবাদ মাধ্যম পুলিশকে উদ্ধৃত করে একথা জানায়। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গত শুক্রবার রাজ্যটির মাকোকেটা কেভস স্টেট পার্ক থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৩ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীর লাশও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনজনকে হত্যা করে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন।

নিহত তিনজনের মধ্যে সারা এবং টাইলার শ্মিটের বয়স ৪২ বছর। শিশু লুলা তাদের মেয়ে। আইওয়া অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ

এর আগে, যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দেশটির স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এ ঘটনা ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

৭৩ বছরে পা দিলেন অভিনেত্রী ডলি জহুর

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ডলি জহুর তার স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে সমৃদ্...

মার্কিন হামলায় ইরানের পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত, ১০ হাজার মানুষ সংকটে

মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পানি...

শরীরে আয়রনের অভাব মেটাতে খাদ্যাভ্যাস

আমাদের শরীরে আয়রনের অভাব সাধারণ পুষ্টিজনিত সমস্যার মধ্যে অন্যতম।এক্ষেত্রে বি...

বগুড়ায় এইচএসসি প্রশ্ন বিতরণে ২২ মিনিট দেরি, এসিল্যান্ড স্ট্যান্ড রিলিজ

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে অবস্থিত সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা